কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি নির্ভর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সকল নদী খাল জলাশয়ের লীজ বাতিল ও বাঁধ অপসারনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিন হয়েছে। একই সাথে বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান সহ কৃষক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের প্রতিবাদ জানানো হয়। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখা এর আয়োজন করে। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে কৃষক সমিতি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
কলাপাড়া উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ন্যাপ নেতা খান মতিউর রহমান,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার,বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া শাখার আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, উন্নয়ন কর্মী মোসা.রাবেয়া আক্তার, কৃষক নতা গাজী আলতাফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments