পঞ্চগড় প্রতিনিধি: আগামী ২৬ শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান পঞ্চগড়ে আগমন উপলক্ষে এবং জনসভাটি সফল করতে দলীয় ও ইসলামী বিভিন্ন স্লোগানে স্বাগত মিছিল বের করে ইউনিয়ন জামায়েত ইসলামীর নেতাকর্মীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে টুনিরহাট সিনেমা হলের সামনের সড়ক থেকে একটি মিছিল বের হয়ে কালিয়াগঞ্জ রোড প্রদক্ষিণ শেষে বাজারের বটতলী মোড়ে এসে পৌঁছায় এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
এ সময় কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ তোফায়েল প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার কর্মপরিষদ সদস্য মাওঃ মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহ সভাপতি, মোঃ আবুল হোসেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর
আমীর মোঃ ইউনুস আলী,সদর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments