আনিছ আহমেদ শেরপুর শেরপুরঃ শেরপুরে গরু চোরি করতে গিয়ে যুবদল নেতাসহ জনতার হাতে আটক হয়েছে ৩ চোর। ( ১ নভেম্বর) শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পুড়াগাঁও গ্রামে এঘটনা ঘটে।
আটককৃত ওই ৩ গরুচোর হচ্ছে, উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের মৃত নহেজ আলীর ছেলে ও নয়াবিল ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল হোসেন (২৬) একই গ্রামের হামমত আলীর ছেলে মিলন মিয়া (২৬) ও যোগানিয়া ইউনিয়নের ভাইকামারি গ্রামের মৃত মৃত আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম /২২)।
এব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পুড়াগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল কুদ্দুস তার একটি গরু মাঠে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে যান। এসময় যুবদল নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে ওই ৩ গরুচোর গরুটি ভটভটিতে তোলে নিয়ে যায়। এসময় গরুর মালিক আব্দুল কুদ্দুসের স্ত্রী দেখে ফেলে তাদের গরুটি চুরি করে নিয়ে যাচ্ছে।
এসময় তার স্ত্রী ফোন করে তাদের আত্মীয়স্বজনকে জানান। পরে এলাকাবাসী চারদিক থেকে বেড়িকেট দিয়ে গাড়িটি আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঐ তিন গরু চোরকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশাররফ হোসেন বলেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments