ডেস্ক রিপোর্ট: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা কমিয়ে বুথ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সারা দেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা। মূলত কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টি বিবেচনা করে তারা এ প্রস্তাব দিয়েছেন।
রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রস্তাবের কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন এবং অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশের বর্তমান ভোটারের সংখ্যা ১১ কোটি ৩২ লাখ। ১ বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ১৫ লাখ ৭০ হাজারের বেশি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার সংখ্যা আরও বাড়বে। একাদশতম নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪০ হাজারের মতন। সে হিসেবে ভোটার বাড়লে ভোটকেন্দ্র না বাড়িয়ে কক্ষ বাড়াতে চান মাঠ প্রশাসনের কর্মকর্তারা।
এই মতবিনিময় সভায় ডিসি-এসপি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন ও অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম অংশ নেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ হাজারের মত ভোটকেন্দ্র ছিল উল্লেখ করে সিনিয়র সচিব আক্তার হোসেন বলেন, আগামী নির্বাচনে এ ভোটকেন্দ্র বেড়ে প্রায় ৪৩ হাজারের ওপরে হয়ে যাচ্ছে। আমরা বলেছি, কমিশন যেন নির্দেশনা দেন যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ মাঠ প্রশাসন এবং জনপ্রতিনিধি সবাইকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনের। আর যে জায়গাগুলাতে সুরক্ষিতভাবে ভোটগ্রহণ করা যাবে সেটা রেখে যেখানে অপ্রয়োজনীয় ভোটকেন্দ্র রয়েছে সেগুলোর পরিবর্তে প্রতিটি ইউনিয়নে যৌক্তিক সংখ্যক ভোটকেন্দ্র নির্ধারণ করার কথা বলেছি। যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঠিকভাবে মোতায়েন করা যায়।
একটি ইউনিয়নে ৯-১০টি বা তার থেকেও বেশি ভোটকেন্দ্র রয়েছে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনে ভোটকেন্দ্রের যে সংখ্যা তাতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা যায় না।
পুলিশের ভূমিকা ২০১৮ সালের নির্বাচনের মত থাকবে কী না এমন প্রশ্নের জবাবে পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে দায়িত্ব পালন করতে বলবেন, সেইভাবে দায়িত্ব পালন করবো।
ভোটকেন্দ্র কমানোর পরামর্শের বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার সংযোগ রয়েছে। তারা অর্থ পূর্ণ পরামর্শ দিয়েছে। তারা বলেছেন, ভোটকেন্দ্রগুলো রিঅ্যারেঞ্জ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটারদের দৃষ্টিতে আরো সহজতর হতে পারে। আমরা তাদের এই প্রস্তাব নিয়ে আলোচনা করব। এছাড়া ডিসি এসপিরা ইভিএম-এ প্রশ্নে ভোটারদের মধ্যে ব্যাপক প্রচারণার বিষয়ে পরামর্শ দিয়েছেন। আমরা সেটা করব বলে জানান সিইসি।
আমাদের সময়.কম
সিলেট অফিস: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ ...
স্টাফ রিপোর্টার: চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেওয়া বাংলাদেশের ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু-নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর ...
সব মন্তব্য
No Comments