রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধার সহধর্মীনি, দুই ছেলে ও জামাতাসহ পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া- মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম মোঃ রহমতুল্লাহ ও তমালতলা জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোঃ শামসুল হক।, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব আব্দুর রব মৃধার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে মোঃ আল মামুন মৃধা ও জামাতা মোঃ আবদুল হাই গাজী । এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা পৌর বিএনপি'র সিনিয়র সহ- সভাপতি আব্দুস সালাম ,বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান আশরাফী, পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া, সুজন'র উপজেলা সভাপতি সোহেল মাহবুব সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, কোষাধাক্ষ মোঃ মামুন তালুকদার, পৌর বিএনপি'র দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান জসিম আকন, ক্রীড়া সম্পাদক শেখ রফিক, সদস্য মোঃ কামাল হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপি'র সংগঠনিক সম্পাদক মোঃ হেলাল ফকির, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ কাওসার হোসেন সুমন, ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান, মোঃ আলাউদ্দিন বেপারী ও মোঃ নাসির উদ্দীন, সাংবাদিক ,আল-আমীন স্বপন প্রমূখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments