কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় রাখাইন জনগোষ্ঠী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাখাইন ছাত্রছাত্রীদের মাঝে সাইকেল ও স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। এর আগে বিষেশ প্রার্থনা, বর্ণাঢ্য র্যালী, বঙ্গবন্ধুর জীবনী আলোচনা ও বৌদ্ধসম্প্রদায়েরর বিহার গুলো মেরামত বাবদ চেক বিতরণ করা হয়। হোটেল বনানীর হল রুমে অং হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজন করে। বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম সহ-সম্পাদক নিউ নিউ খেইন’র সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পটুয়াখালী সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ছোনমং, মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের প্রমুখ। অনুষ্ঠান সংঞ্চালনা করেন মংচো রাখাইন। সবশেষে রাখাইন শিশু কিশোরীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা কৃষক লীগের নেতা কর্মী ও উপজেলার বিভিন্ন রাখাইন পল্লীর শিক্ষার্থীসহ নারী পুরুষ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments