কুমিল্লা অফিস: লাকসাম উপজেলার অশ্বদিয়া সরকারি খালের মাটি হরিলুট করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৪-৫ টি ভেকুর দিয়ে মাটি তুলে সেই মাটি ট্রাক্টরের মাধ্যমে হরিলুট করছে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট। মহলটি দিনরাতে সমান তালে খাল খননের মাটি লুট করে বিক্রি করছে।
উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন অশ্বদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, বিজরা-নোয়াপাড়া সরকারি খাল পাড়ের মাটি কেটে কৃষি জমিতে বড় বড় মাটির স্তূপ তৈরি করা রয়েছে। ঠাৎ দেখে মনে হবে জমির ও খালের পাড় ছোট পাহাড় রয়েছে, জানা গেছে- সেই মাটিগুলো সরকারি অর্থায়নে গত দুই বছর পূর্বে খাল খননের মাটি। গত চারদিন ধরে খালের মাটিগুলো হরিলুটের মাধ্যমে বিভিন্ন গ্রামে নেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ৪-৫ টি এক্সকেভেটর দিয়ে মাটি তুলে সেই মাটি ট্রাক্টর মাধ্যমে হরিলুট করছে স্থানীয় ভূমিদস্যু ও প্রভাবশালী সিন্ডিকেট।তারা গাড়িপ্রতি (ট্রাক্টর) ২ হাজার থেকে ২ হাজার ৫শ টাকায় বিভিন্ন ইটভাটায় ও স্থানীয় প্রভাবশালীর বসতবাড়িতে বিক্রয় করছেন। স্থানীয়রা বলেছেন বাকই গ্রামের লালু মিায়ার নেতৃত্বে ও পলুয়া গ্রামের জাফর এবং তারাপুর গ্রামের আক্তারের সহযোগিতায় খালের পাড়ের মাটি হরিলুটের মাধ্যমে বিক্রি করে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসতবাড়ি ও পুকুর ডোবা ভরাট করছে তারা। এবিষয়ে জানতে চাইলে লালু মিয়া বলেন, আমার একক নেতৃত্বে মাটি নিচ্ছি এ কথা সঠিক নয়! আমার মত আরও কয়েকজন ব্যক্তি ভেকুর মাধ্যমে খাল পাড়ের মাটি কেটে নিচ্ছে। আমি খালপাড়ের জমির মালিকদের মাটি কাটছি এবং তাদের বাড়িতে নিচ্ছি এতে কোন দোষের কিছু নয়- এ নিয়ে কারও কাছে জবাবদিহি করতে হবে?
খালের মাটি ভেকুর মাধ্যমে কাটা সহযোগিতাকারী তারাপুর গ্রামের আক্তার মিয়া বলেন, আমি মাটি কাটার জন্য কোন সহযোগিতা করেনি বরং তারা খাল খননের মাটি যে যার মতো করে কয়েকটি ট্রাক্টরের মাধ্যমে বাড়িতে নিচ্ছে। এতে করে কৃষি জমি ও সড়ক ভেঙে পেলছে মাটি বহনকারী ট্রাক্টর। আমি বাঁধা দিলে তারা বলছে বিএনপি করি কিছু না করলে কর্মী চালাবে কে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ শনিবার সন্ধ্যায় বলেন, খাল খননের মাটি ভেকুর মাধ্যমে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে শনিবার বিকালে পুলিশ ও গ্রাম পুলিশসহ আমি ঘটনাস্থলে যাই। এসময় খননকারী ও ট্রাক্টরের চালক পালিয়ে যায়। আমরা ৪টি ট্রাক্টর জব্দ করি। পরবর্তীতে খননকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments