ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।
জাতিসংঘের মহাসচিবকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
জানাগেছে, সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন আন্তোনিও।
এরপর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘের মহাসচিব। সেখানে রোহিঙ্গা শরণার্থী স্থানীয় বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরের তৃতীয় দিন শনিবার (১৫ মার্চ) ঢাকায় কর্মরত সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন জাতিসংঘ মহাসচিব। একই দিন তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন আন্তোনিও।
রবিবার (১৫ মার্চ)_সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের।
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জ ...
সব মন্তব্য
No Comments