কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: এ কেমন শত্রুতা। পটুয়াখালীর কলাপাড়ায় একটি জীবন্ত গরুর চার পা এবং মাথা কেটে নিয়ে বাকি অংশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের দারোগার বান এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
গরুর মালিক মনিরুল ইসলাম সংবাদিকদের জানান, ঘটনার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। ৭/৮ জন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেন। তিনি ঘর থেকে বের না হওয়ায় গোয়াল ঘর থাকা গরুটি নির্মম ভাবে হত্যা করে। এদিকে ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments