ডেস্ক রিপোর্ট: #InclusionMeans-একীভূত সমাজ ব্যবস্থা, অংশগ্রহণে বাড়ায় আস্থা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ২১ মার্চ সোমবার বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য বিভাগ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও আমদা বাংলাদেশ যৌথভাবে এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি প্রটেকশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান সরদার এ রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সরলতা, সততা ও আন্তরিকতা থেকে শিক্ষা গ্রহণ করে সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের বিশেষ চাহিদা পূরণ এবং তাদের পরিবারকে শক্তি ও সাহস জোগাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ডাউন সিনড্রোম সম্পন্ন শিশু ও ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ২১ মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments