আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনুমোদনহীন বিদেশি অ্যাপস নন-ফাঞ্জিবল টোকেন এনএফটি'র স্থানীয় অফিস গড়ে তোলায় গোপন সংবাদের ভিত্তিতে অ্যাপটির প্রতিনিধিসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৮ নভেম্বর) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ফার্ম গেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নীলফামারীর ডোমার থানার খাটুরিয়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে কাবুল ইসলাম, টাঙ্গাইলের সখীপুর থানার মুচারীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে আবু সাঈদ মিয়া এবং নাটোরের বড়াইগ্রাম থানার গোপালপুর পুর্বপাড়া গ্রামের শহিদুল ইমলামের ছেলে আরিফুল ইসলাম।
অভিযান সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে বিভিন্ন উপায়ে আউটসোর্সিং এর নামে এনএফটি'র প্রচারণা চালিয়ে আসছিল কাবুল। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার প্রায় কয়েকশতাধীক গ্রাহক তৈরি করে শুক্রবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার ফার্ম গেট এলাকায় বাজারে অফিস উদ্বোধন করে কাবুল।
অনুমোদনহীন অ্যাপসের প্রতিষ্ঠান গড়ে ওঠায় গোপন সংবাদের ভিত্তিতে সাধারণ মানুষের সাথে প্রতারণা ঠেকাতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সেনাবাহিনী থানা পুলিশকে নিয়ে রাতে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তরা বলেন, অপারেশন ডাইরেক্টর আমাদের যে ভাবে নির্দেশনা দিতো আমরা সেভাবে কাজ করতাম কিন্তু এই প্রতিষ্ঠানে যুক্ত হয়ে আমি নিজেই অপরাধী হয়ে গেলাম।
এ বিষয়ে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামাম বলেন, নিয়মিত আমাদের পেট্রোল টিমের সদস্যরা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি দল ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন অ্যাপের মাধ্যমে এখানে এসে টাকা-পয়সা লেনদেন করছে। এই লেনদেনটি আমাদের জানা মতে বৈধ না। আর ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয়। আমরা ঘটনাস্থলে এসে এর সত্যতা জানতে পেরে এর সাথে সরাসরি যুক্ত থাকায় তিন জনকে আটক করেছি।
তিনি আরও বলেন, হুন্ডির মাধ্যমে বাংলাদেশের টাকা রাশিয়া এবং পোল্যান্ডে হেকারদের মাধ্যমে বিদেশে অর্থ পাঠানো হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আটক তিন জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদসহ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments