পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট পর্যন্ত প্রশস্তকৃত সড়কে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত ৮টায় নগরীর মিজানের মোড়ে আনুষ্ঠানিকভাবে সুইচ চেপে সড়ক আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনের পর সড়ক আলোকায়ন ঘুরে দেখেন ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন রাসিক মেয়র।
এ সময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন,মধ্য শহরের ন্যায় পেছিয়ে পড়া এই অঞ্চলেও উন্নয়ন করা হয়েছে। প্রশস্ত রাস্তা, ড্রেন নির্মাণ করা হচ্ছে। উন্নয়ন চলছে, এবার কর্মসংস্থানের ব্যবস্থার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সবাইকে নিয়েই রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু,২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন সুজা,৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন,৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান,৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. ফেরদৌসী,মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান,প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার,নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট,সহকারী প্রকৌশলী ইনজামুল হক,সহকারী প্রকৌশলী সাকিব আদনান,উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম,পূজন দাস,কামাল পারভেজ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,রাজশাহী মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট ২ দশমিক ২ কিলোমিটার সড়কে ৬৯টি পোল স্থাপন করা হয়েছে। প্রতিটি পোলে দুটি আধুনিক সুসজ্জিত বিদ্যুৎ সাশ্রয়ী সর্বমোট ১৩৮ সড়কবাতি সংযোজন করা হয়েছে। এই আলোকায়নের ফলে এলাকার নাগরিকদের চলাচলে নিরাপত্তার পাশাপাশি নগরীর সৌন্দর্য্য আরও বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments