বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড ও বীর মুক্তিযোদ্ধাদের সন্তান কমাণ্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রা এর সামনে ‘স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে’ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার। এছাড়াও প্রতিবাদ সমাবেশে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার উৎমান গনী ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রা এর সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।
আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সুবিধা অর্জনের জন্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি-জামাত তাদের বিভিন্ন অপশক্তির মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের হিংসা হয়। আওয়ামীলীগ শেখ হাসিনার নের্তৃত্বে জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তির মোকাবেলা করবে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments