কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এবার দেখা মিললো বিলুপ্ত প্রায় একটি লাউডগা সাপের। মাথা চ্যাপ্টা লম্বা আকৃতির গাড়ো সবুজ বর্নের এটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। শনিবার বেলা বারোটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া নামক এলাকায় সড়কের উপর কিছুটা আহত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করেন। বিলুপ্ত প্রজাতির সাপটি সড়ক পার হতে গিয়ে যে কোন যানবাহনের চাকার নিচে চাপা পড়ে আহত হতে পারে বলে তাদের ধারনা।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব সাপ প্রায় বিলুপ্ত। আমাদের টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই সাপটি স্থানীয়রা বনে অবমুক্ত করেছেন।
আন্তর্জাতিক গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিস ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এ সাপটির ইংরেজি নাম গ্রীন ভিনি ¯েœক, আর বৈজ্ঞানিক নাম হলো আহেতুল্লা নাসুতা। এদের প্রধান খাবার পোকা মাকড়। এছাড়া লাউগাছসহ বিভিন্ন সবুজ গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ধ্বংস করে এরা। এসব সাপ সচারচার দেখা মেলেনা। তবে সাপুড়েদের কবলে পড়া ও কৃষি ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং বন জঙ্গল ধ্বংসের জন্য এই সাপ বিলুপ্তির পথে বলে তিনি জানিয়েছেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments