পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র নুর ইসলামের ছেলে শহীদ আলম (২৫)। পেশায় একজন চাতাল শ্রমিক। কিছুদিন পূর্বে কাজ করার সময় বুকে প্রচন্ড ব্যাথার সাথে রক্তবমি শুরু হয়। দ্রুত তাকে নেয়া হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজে।
সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে নেয়া হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সহকারী রেজিস্ট্রার ডা. মো. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ নষ্ট। দ্রুত অপারেশন করে ভালভ প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে ৮-১০ লাখ টাকা। আর তা করতে হবে এক মাসের মধ্যে। সময় পার হলে তাকে আর বাঁচানো যাবে না।
শহীদের বাবা নুর ইসলাম বলেন, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় চিকিৎসা করতে ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। বাড়ির একমাত্র সম্বল গরু ও হাসমুরগি বিক্রি এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তার চিকিৎসা চলছে। ছেলের ভালভ প্রতিস্থাপনের জন্য আর্থিক সহযোগিতার চেয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
সব ধরণের যোগাযোগ ও সহায়তা পাঠাতে মোবাইল নম্বর : ০১৮৪৫-০১৬১৪৮ (নগদ)।
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সত্যিকার দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশের জন্য শহীদ হয়ে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু,বোচাগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বির ...
সব মন্তব্য
No Comments