জাতি স্মরণ করছে শ্রষ্ঠ সন্তানদের
ডেস্ক রিপাের্ট: আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সারের এই দিনে মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে্ জাতিকে মেধাশূন্য করতেই এ বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়।
মুক্তিযুদ্ধের বিজয় যখন একেবারে সন্নিকটে. তখন পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী একটি নীলনকশা বাস্তবায়ন করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রখ্যাত শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক, প্রকৌশীসহ বিভিন্ দেমের প্রখ্যাত বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে চোখ বেঁধে হত্যা করা হয়। রায়র বাজার বধ্যভূমি, মিরপুর,মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে তাঁদেরলাশ ফেলে রাখা হয়।
ইতিহাসবিদদের মতে, ১৪ ডিসেম্বর এই হত্যাকান্ড ছিল স্বাধীন বাংলাদেশের ভবিষৎকে ধ্বংস করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির অগ্রযাত্রাকে থামাতে পারেনি। তাঁদের রক্তের বিনিময়েই স১৬ ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়।
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচ গ্রহণ কর হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন।
শহীন বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments