ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে ট্রাকচাপায় পলাশ শেখ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ শেখ আলিপুরের আলিমুজ্জামান ব্রিজ সংলগ্ন লালন নগরের বাসিন্দা মৃত শেখ মিলনের ছেলে। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার ডান হাত ও ডান পা কিছুটা প্যারালাইজড ছিল।
প্রত্যক্ষদর্শী মাহফুজুর রহমান বিপ্লব জানান, অসুস্থ পলাশ রাস্তা অতিক্রম করার সময় প্রথমে একটি মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে আঘাত লেগে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করার আগেই দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলচালক, ট্রাকচালক ও হেলপার গাড়ি থেকে নেমে পালিয়ে যান।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন জাগো নিউজকে বলেন, ট্রাকটি (কুষ্টিয়া-ট ১১-১২১৬) জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments