বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
গত ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ও গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ আইনি নোটিশ পাঠান।
উক্ত নোটিশে আইনজীবী তানভীর আহমেদ উল্লেখ করেন, গত ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের লোন শাখায় কর্মরত কর্মকর্তা সাজিদুর রহমান আইনজীবী হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেছেন মর্মে অভিনন্দন জ্ঞাপন করে তাকে আইনজীবী হিসাবে সম্বোধন করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যা কাউন্সিল এ্যাক্টের বিধি বিধানের পরিপন্থী।
নোটিশে আরও বলা হয়, কাউন্সিল এ্যাক্টের বিধি বিধান অনুযায়ী একজন আইনজীবী অন্য কোন পেশা, ব্যবসা বা বেতনভূক্ত কর্মকর্তা বা কর্মচারী এডভোকেট সনদ পাওয়ার যোগ্য নয়৷ তাই বিশ্ববিদ্যালয়ের প্যাডে স্মারক বিজ্ঞপ্তি আকারে অভিনন্দন জ্ঞাপন করে বার কাউন্সিল এ্যাক্টের পরিপন্থী কাজ করেছেন।
নোটিশে আরও বলা হয়, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে বশেমুরবিপ্রবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছ থেকে সাজিদুর রহমানের সনদ স্থগিত করাসহ লিখিত জবাব চাওয়া হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
এ বিষয়ে আইনজীবী তানভীর আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার বরাবর লিগ্যাল নোটিশটি দিয়েছি৷ তবে এখনও তা পাইনি। আশাকরি খুব শীঘ্রই এর লিখিত জবাব পেয়ে যাব।
লিগ্যাল নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন৷ তিনি বলেন, নোটিশে সাজিদুর রহমানের সনদ স্থগিত করাসহ লিখিত জবাব চাওয়া হয়েছে। এখনও তা পাঠানো হয়নি। শীঘ্রই তা পাঠানোর ব্যবস্থা করছি৷
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments