স্টাফ রিপোটার: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্যানেলের মনোনীত ফরিদা ইয়াসমিন সভাপতি ও শ্যামল দত্ত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্তিক চ্যাটার্জি পেয়েছেন ৪০৪ ভোট। সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী আসফার পেয়েছেন ৩৫৯ ভোট। কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ দুলাল পেয়েছেন ২০৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৪০ ভোট পেয়ে বাসসের আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ১০ জন সদস্য হলেন- ফরিদ হোসেন ৪৯৫ ভোট, কাজী রওনাক হোসেন ৪২২ ভোট, শাহনাজ সিদ্দিকী সোমা ৩৯০ ভোট, কল্যাণ সাহা ৩৮২ ভোট, শাহনাজ বেগম পলি ৩৬০ ভোট, সৈয়দ আবদাল আহমেদ ৩৪৭ ভোট, মো. জুলহাস আলম ৩৪৫ ভোট, বখতিয়ার রানা ৩৩০ ভোট, মোহাম্মদ মোমিন হোসেন ৩৩০ ভোট
ও সীমান্ত খোকন ২৮৯ ভোট পেয়েছেন।
আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৮টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা-ই জামিল ফলাফল ঘোষণা করেন।
মোট ১১৪৫ ভোটারের মধ্যে ৯৮৫ জন ভোট প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments