সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন তার নিজের প্রার্থিতা বিষয়ে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (২১ জানুয়ারি) রাতে জেলা শহরের কাচারীপাড়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, দৈনিক প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, বণিকবার্তার সাংবাদিক আরিফ আকন্দ, দেশরূপান্তরের সাংবাদিক ময়না আকন্দ, যমুনা টিভির সাংবাদিক সাগর ফরাজী, যুগবার্তার সাংবাদিক সুমন মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভায় নিজের প্রার্থিতা ঘোষণা করে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, আমি পুনরায় নির্বাচিত হলে সদর উপজেলার সমস্ত কাঁচা রাস্তাঘাট, ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। দরিদ্র মানুষ যাতে সর্বক্ষেত্রে তার ন্যায্য অধিকারটুকু পায় সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হয়ে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আমাকে দলীয় প্রার্থিতা দেন, সেজন্য সকলের দোয়া চাই।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments