নাটোর প্রতিনিধি: নাটোরের বিএনপির নামে কেউ অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী ও চাঁদাবাজি করলে দাঁত ও হাত ভেঙ্গে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার(৭ নভেম্বর) বেলা ১২টার দিকে নাটোরের শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোরবাসীর উদ্যেশ্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে নাটোর সন্ত্রাসমুক্ত। কোনো অন্যায়, অবিচারের কাছে নাটোরের মানুষ মাথা নত করবে না। আমি মন্ত্রী থাকাকালীন, অতীতে যেভাবে নাটোরের মানুষ চলাফেরা করেছে, নাটোরের মানুষকে চাঁদা দিতে হয় নাই। যদি কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করতে চায় আপনারা আমাকে অভিযোগ করবেন। আমি কথা দিলাম সন্ত্রাসীদের দাঁত, হাত ভেঙ্গে দিবো ইনশাআল্লাহ।
বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু বলেছেন, দেশের সকল সংকটে নেতৃত্ব দেয় জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ৭নভেম্বর স্বাধীনতা সার্বভোমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে আসলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল।
দুলু বলেন, ফুটপাতের ব্যবসায়ী, টেম্পোওয়ালাদের আর কোনো চাঁদা দিতে হবেনা। এই টেম্পোর চাঁদা নিয়ে আওয়ামী লীগ নিজেদের মধ্যে মারামারি, ভাগাভাগি, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নাটোর আর কোনো চাঁদাবাজি চলবে না। নাটোরকে শান্তির নগর, উন্নয়নের নগর এবং সুন্দর একটি জেলা হিসেবে পরিণত করবো।
দুলু আরো বলেন, দেশে ৭নভেম্বর ছুটি ছিল শেখ হাসিনার অবৈধ সরকার ক্ষমতায় এসে সেই ছুটি বাতিল করেছে। আওয়ামী লীগের পতনের পর এখন ৭নভেম্বরের ছুটি পুনরায় চালু করা সময়ের দাবী।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ১০ টা থেকেই নাটোরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে কানাইখালী এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments