স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে অন্তবর্তীকালীন সরকারকে আরও সক্রিয় ভূমিকায় থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।
তিনি বলেছেন,ডেঙ্গু প্রতিরোধ কিংবা দেশের যেকোন দূর্যোগ কালীন কঠিন সময়ে সরকারকেই দ্রুততার সঙ্গে কার্যকর ভূমিকা রাখতে হয়; কিন্তু বাস্তবিক অর্থে আমরা তাদের কাছ থেকে জনগণের চাহিদা পূরণে আশানুরূপ ভূমিকা দেখিনি,সরকারের সক্রিয় ভূমিকা থাকলে এতো মৃত্যু-এতো প্রাণহানী ঘটতো না।
বিএনপি গণভিত্তিক একটি রাজনৈতিক দল উল্লেখ করে বিএনপি নেতা আমিনুল হক বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলের সামর্থ্য অনুযায়ী আমরা ডেঙ্গু প্রতিরোধে শুরু থেকে কাজ করে যাচ্ছি।ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত জনসচেতনতায় লিফলেট বিতরণ, রক্তদান কর্মসূচি ও সেবামূলক সকল কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে।
আজ সোমবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডের পুরো এলাকাজুড়ে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে আমিনুল হক এসব কথা বলেন।
লিফলেট বিতরণকালে স্থানীয় বাসিন্দা ও ভাড়াটিয়া বাসিন্দাদের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু হলে করনীয় বিষয় সম্পর্কে সতর্ক করা হয়।পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন এবং নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন বিএনপি নেতা আমিনুল হক।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট শেখ হাসিনার আমলে মশক নিধনে ডেঙ্গু প্রতিরোধে যেসব কীটনাশকগুলো ব্যবহার করা হয়েছে,
তা ছিল অতি নিম্ন মানের। ঐ ঔষধের গুণগত মান ঠিক ছিল না,অন্তবর্তী কালীন সরকারকে আওয়ামী সরকারের আমলের ভেজাল ঔষধের গুণগত মান পরীক্ষা নিরিক্ষার পর এলাকার পাড়া মহল্লায় স্পে( ছিটানো) করা উচিত ছিল বলে তিনি যোগ করেন। কারন ভেজাল ঔষধ ছিটানোর ফলে নগরবাসী মশার উপদ্রব থেকে রক্ষা পায়নি।
এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা
মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনী,সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,আনিছুর রহমান,মোতালেব হোসেন হাওলাদার,বিএনপি নেতা হাজী তৈয়ব,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন,খায়রুল আলম নয়ন,যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, রুপনগর থানা যুবদলের সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাজীব,রুপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি,পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।
দুপুরে রুপনগর 'ট' ব্লকে ইসলামিয়া স্কুলের সামনে রুপনগর থানা কৃষকদলের আহবায়ক মাষ্টার আবদুল ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সদস্য সচিব সুমন হোসেন গাজীর সঞ্চালনায় থানা কৃষক দলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments