ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বকেয়া বেতন ও চাকুরী রাজস্বায়ন এর দাবিতে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলার ইসলামপুরে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের সামনে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন এবং আমরা মুক্তিযোদ্ধা সন্তানের উদ্যোগে ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (ঝঞঊচ)’ স্টেপ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭জন শিক্ষকের ১৮ মাসের বকেয়া বেতন ও চাকুরী রাজস্ব খাতে দ্রæত স্থানান্তরের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করে। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোঃ আল আমিন, সজল চন্দ্র দাস, শেখ মাসুম, মোঃ মামুন, মোঃ তোফাজ্জুল হক, শাহনাজ পারভীন, শিÿার্থী নিলয় রহমান ইমন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ২০১৯ সালে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কারিগরি শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুশাসনের আলোকে প্রকেল্প নিয়োজিত শিক্ষকদের সাময়িকভাবে বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রজ্ঞাপন জারী করা হয়। এরই আলোকে ২০১৯-২০ অর্থবছরে সরকারের থোক বরাদ্দ থেকে ওই শিক্ষকদের বিতন ভাতাদি পরিশোধ করা হয়েছে। তবে বিগত ১৮ মাস যাবৎ প্রকেল্প নিয়োজিত শিক্ষকদের বেতন ভাতাদি বন্ধ রয়েছে। এছাড়া অনেকের সরকারী চাকুরীর আবেদনের মেয়াদও শেষ হয়ে গেছে। এতে এসব শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা এই সংকটকালীন সময় থেকে পরিত্রাণ পেতে প্রধানমন্ত্রীর সুদৃঢ় হস্থক্ষেপ কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments