মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি'র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান এবং সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনেকে হয়। বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রীর ওপর যেকোনো হামলার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর ন্যায় রাজপথে আছে। এসময় প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা চাঁদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কড়া সমালোচনা করে অনতিবিলম্বে তার গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নেতারা।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে ২১ মে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সারাদেশে তীব্র প্রতিবাদের ঝড় তোলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments