সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল) এ নিয়মবর্হিভূতভাবে ৫ ট্রাক ইউরিয়া সার প্রভাবশালী সার ব্যবসায়ী আজিজুর কবীর তালুকদার ওরফে হুমায়ন তালুকদারকে সরবরাহের অভিযোগ উঠেছে।
অবিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে যমুনা সার কারখানা কতৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে যমুনা সার কারখানায় উৎপাদিত ১ মে.টন সার বাদ দিয়ে শুধুমাত্র আমদানীকৃত সার ঢাকা-মে. ট ১৪-৭৮৫৭ ট্রাকে ১১ মেট্রিক টন, ঢাকা-মে.ট ১৪-১৩০৪ ট্রাকে ১১ মেট্রিক টন, ময়মনসিংহ-ট ১১-০০৮৪ ট্রাকে ১০ মেট্রিক টন, টাঙ্গাইল-ট ০২-৮৫৮ ট্রাকে ১০ মে.টন ও টাঙ্গাইল-ট ০২-৭৩৬ ট্রাকে ১০ মে.টন মোট ৫২ মেট্রিক টন সার সরবরাহ করে। যমুনা সার কারখানা কতৃপক্ষ নিয়মবর্হিভূতভাবে প্রভাবশালী সার ব্যবসায়ী ও বিএনপি নেতাকে সার সরবরাহ করায় অন্যান্য ডিলারদের মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সার ডিলারদের সাথে কথা হলে তারা জানান, বিগত আ'লীগ সরকার শাসনামলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এ রকম অনৈতিক প্রভাব বিস্তার করে যমুনা সার কারখানা থেকে নামে-বেনামে সার উত্তোলন করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে।
তারা আরো বলেন, এভাবে নিয়মবহির্ভূতভাবে একজন ডিলারকে ১ মেট্রিক টন নষ্ট-পচাঁ সার বাদ দিয়ে শুধুমাত্র আমদানিকৃত ভালো সার সরবরাহ করা যমুনা সার কারখানা কতৃপক্ষের বিমাতাস্বরূপ আচরণ।
এ ব্যাপারে যমুনা সার কারখানার বিক্রয় ও বিপনন বিভাগের স্পিস্ট ইনচার্জ হারন-অর-রশিদের সাথে কথা হলে তিনি জানান, উপরোস্থ কর্মকর্তার সুপারিশে নিয়মবহির্ভূতভাবে ৫টি ট্রাকে মোট ৫২ মেট্রিক টন সার সরবরাহ করা হয়েছে। তবে তিনি ওই ডিলারের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।
যমুনা সার কারখানার ব্যবস্থাপক (বিক্রয়) আব্দুল হামীমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নই। বিষয়টি খোঁজ-খবর নিয়ে যদি সত্যতা পাওয়া যায় তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments