কলাপড়া(পটুয়াখালী)প্রতিনিধি: গভীর সমুদ্রে জাহাজ থেকে সমুদ্রে পড়ে সার্ভেয়ার শামিম ফয়েজ (৬৫) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে পায়রাবন্দর থেকে ৭৩ নটিকাল মাইল দক্ষিনে সমুদ্রে এ ঘটনা ঘটে। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর সেক্টরের মৃত আবুল ফয়েজের ছেলে। তিনি খুলনা খালিসপুর এলাকার মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ারস প্রাইভেট লিমিটেড কোম্পানির সার্ভেয়ার হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পটুয়াখালী কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪৬ হাজার দুইশত টন কয়লা নিয়ে এমভি নেরাইডা নামের জাহাজটি এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়া বালিকপাবন বন্দর থেকে রওয়ানা করে। মঙ্গলবার জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ফেয়ারওয়ে বয়া এসে নোঙ্গর করে। সার্ভেয়ার শামীম ফয়েজ পটুয়াখালী কাস্টমস অফিসের হয়ে গভীর সমুদ্রে কয়লা পরিমাপের জন্য একটি লাইটার জাহাজ সেখানে গিয়েছিলেন। এ সিড়ি বেয়ে সার্ভে করার জন্য নামার সময় হাত ফসকে সে সাগরে পড়ে যায়। দুই জাহাজের নাবিকরা অনেকে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে ৭/৮ ঘন্টা নৌ-পথ পাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, সে সাগরে ডুবে মারা গেছে নাবিকদের দেয়া তথ্যর ভিত্তিতে জানা গেছে। লাশ ময়না তদন্ত শেষে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র ...
ডেস্ক রিপোর্ট: উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যতদিন টিকে থ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের সিলেবাস সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকে ...
সব মন্তব্য
No Comments