সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা, পৌর, গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়েছে।
সজিব ইসলাম জুয়েলকে সভাপতি, হারুন বাশারকে সাধারণ সম্পাদক ও শিমুল পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কমিটি, ফয়সাল ইসলাম ফারুককে সভাপতি, আবু সাইদ সাজুকে সাধারণ সম্পাদক ও সাব্বির মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে পৌর কমিটি, দীপ্ত জ্যোতি ঘোষকে সভাপতি, সোহেল রানা মিতুলকে সাধারণ সম্পাদক করে গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মাসুম আলীকে ভিপি, রেখা খাতুনকে প্রো-ভিপি, উম্মে আমারা ইসলাম সুখিকে জিএস ও নাইম ইসলামকে এজিএস ঘোষণা করে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়।
রবিবার (১৩ই মার্চ) উপজেলা কোর্ট মাঠে দুপুর
১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
দ্বিতীয় অধিবেশন বিকেল ৪ টায় কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক পল্লব কুমার বর্মন, উপ-দপ্তর সম্পাদক নাজির আহমেদ, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments