আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে পাইকুড়া এআর পি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন মকুলের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান,
বিএনপি নেতা মিজানুর রহমান মিজান,
সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম মাস্টার, ৮ ওয়ার্ড বিএনপির সভাপতি আতিউর রহমান, সদর ইউনিয়ন যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য আসাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লখ্য, সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে কৃষি উন্নয়ন এবং কৃষকের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments