স্টাফ রিপোটার: পারিবারিক বিরোধপূর্ণ মার্কেট লিখে নিতে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল করিম বাবু ও তার ছেলে রিয়েনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছে কাউন্সিলর বাবু ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী বিচার চেয়ে পুলিশ সদরদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, এর আগেও পুলিশ সদর দপ্তরে আবেদন করে ডিবি পুলিশকে তদন্তের দেয়ার দাবি জানিয়েছিলেন তিনি। তবে ডিবি পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ডিবি পুলিশের উদাসীনতার কারণে রবিবার আবারও বিষয়টি পিবিআইকে তদন্ত করার দায়িত্ব দিতে পুলিশ সদর দপ্তরে আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাউন্সিলর করিম বাবু নারায়নগঞ্জের বঙ্গবন্ধু ডিআইটি সড়কে রিয়াজ সুপার মার্কেটে মালিক রিয়াজ চৌধুরী। তার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে সেই জমির মালিক হন তার দুই ছেলে রাজু, সাজু ও তার মা। করিম বাবু কৌশলে রাজু ও তার মায়ের কাছে ২ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে বায়না সূত্রে মালিক হন। এ ঘটনা জানার পর সাজু তার অংশের জায়গাটি বিক্রি করতে না চাইলে করিম বাবুর সঙ্গে শুরু হয় বিরোধ।
ভুক্তভোগীর অভিযোগ, জায়গা লিখে না নিতে পেরে মরিয়া হয়ে উঠে কাউন্সিলর বাবু ও তার ছেলে রিয়েন। একের পর এক মামলা দিতে থাকে। এক পর্যায়ে বাবুর কু-নজর পড়ে তার উপর। গভীর রাতে ভুক্তভোগীকে ফোন দিয়ে বিরক্ত করত । গত ২ মাস আগে ওই নারীকে তার বাসায় ডাকে। বাসায় ঢোকার সাথে সাথে প্রথমে পিস্তল দেখিয়ে নারীকে নগ্ন করে তার মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে, পরবর্তীতে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে নগ্ন ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে এবং তার সন্তানকে হত্যা করার হুমকি দিয়ে চলে যেতে বলে। এ ঘটনার ১৫ দিন পর কাউন্সিলর বাবুর ছেলে রায়হান করিম রিয়েন হোয়াটস অ্যাপে ওই নারীকে ফোন দিয়ে তার পরিচয় দিয়ে তার সঙ্গে দেখা করতে বলে। দেখা করতে অপারগতা প্রকাশ করলে তার বাবার ধারণকৃত সেই নগ্ন ভিডিও পাঠায়। তার সঙ্গে দেখা না করলে ভিডিওটি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। পরে তার সঙ্গে দেখা করলে গুলশানে হোটেল “আমারী ঢাকা” নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। নাসিক প্যানেল মেয়র-১ ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু ও তার ছেলে রায়হান করিম রিয়েন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়নের নাম ভাঙিয়ে ধর্ষন, প্রতারণা, জবরদখল, মাদক ব্যবসা, সিটি করপোরেশনের দুর্নীতি করে আসছে। এছাড়াও বাবুর ও তার ছেলে রিয়েন পূর্বে বিভিন্ন মামলায় কারাভোগ করেছেন তাদের নিজেস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। ভুক্তভোগী এই নারী গুলশান থানায় মামলা গ্রহণপূর্বক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ঢাকার তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় পুলিশের মহা-পরিদর্শক বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments