স্টাফ রিপোর্টার: নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে জনগণের মধ্যে বিশ্বাস স্থাপন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. ইভারস আইজাবস জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাতে তারা সবাই অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাওয়ার কথা জানিয়েছে। তবে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে মাঠপর্যায়ে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগতভাবে শক্তিশালী ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নির্বাচনকালীন দায়িত্ব পালনে তাদের পেশাদার আচরণ জনগণের আস্থা ফেরাতে সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে ইইউ প্রধান পর্যবেক্ষক আরও জানান, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ—ভোটের আগের পরিবেশ, ভোটগ্রহণের দিন এবং ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতি—পর্যবেক্ষণের আওতায় থাকবে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন মূল্যায়ন করবে এবং একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রত্যাশা করে।
সংবাদ সম্মেলনে ইইউ পর্যবেক্ষক দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
সব মন্তব্য
No Comments