স্টাফ রিপোর্টাার: স্মরণকালের হত্যাযজ্ঞ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে এখনই শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এই দাবিতে আজ ৩ আগস্ট ২০২৪ ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি। বিকাল চারটায় পুরনো পল্টন মোড়ে সিপিবি সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। এ সময় পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের দম্ভ ও স্বৈরাচারী আচরণের ফলে ছাত্র সমাজের দাবি না মেনে সারা বাংলাদেশে স্মরণকালের হত্যাযজ্ঞ সংগঠিত হলো। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সরকার স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে রেখে,সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম করে জনগণের কন্ঠকে রুদ্ধ করতে চেয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী দিয়ে দমন পীড়ন করেই ক্ষমতা রক্ষার শেষ চেষ্টা করে চলেছে সরকার। কিন্তু সম্প্রতি ছাত্র তরুণেরা বুকের রক্ত দিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছে তার মধ্য দিয়ে ভয়ের রাজত্বের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহের সাহস যুগিয়েছে।
নেতৃবৃন্দ বলেন কয়েকশো মানুষকে হত্যার পরও ছাত্র তরুনেরা রাজপথ দখলে রেখেছেন। আজ সারা দেশের ছাত্র জনতা ভয়কে উপেক্ষা করে রাজপথ দখলে নিয়েছে। এরপরও সরকার পদত্যাগ না করে নতুন নতুন নাটক তৈরির চেষ্টা করছে যা দেশবাসী গ্রহণ করছে না। সরকার ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চাইলে সংকট আরো বাড়বে।
নেতৃবৃন্দ বলেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আর এক মুহূর্ত দেরি না করে এখনই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে সিপিবি নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি পুনরায় দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ছাত্রদের অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এরপর সিপিবি নেতাকর্মীরা মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে ছাত্রদের সমাবেশে সংহতি জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড ...
ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ...
.স্টাফ রিপোর্টার: দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি ট্রান্সফোর্স গঠন করতে হবে যাতে বুকের ধন হারানো পরিবারগুলো মনে করেন তাঁরা এক ...
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
সব মন্তব্য
No Comments