ডেস্ক রিপোর্ট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রাকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ ২৬ জুলাই সংবাদপত্রে প্রকাশের জন্য এক যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চুড়ান্ত নিরাপত্তাহীনতার একটা বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়গুলি সন্ত্রাস-মাদক-দখলাদারিত্বের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একদিকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দখলদারিত্ব, নিপীড়নের কাছে জিম্মি হয়ে আছে শিক্ষার্থীরা অন্যদিকে প্রশাসনের নিস্পৃহ ভূমিকা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলিক ক্রমাগত বাড়িয়ে তুলছে৷ জ্ঞান চর্চার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ।
নেত্রীবৃন্দ অবিলম্বে বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত ও হহত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করছে৷ একই সাথে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নির্মানের দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments