ডেস্ক রিপোর্ট: আজ সোমবার বিশ্ব পরিসংখ্যান দিবস। জাতীয় পরিসংখ্যান দিবস ও বিশ্ব পরিসংখ্যান দিবস একীভূত করে ২০ অক্টোবর এ দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর বিশ্বব্যাপী এ দিবসটি উদ্যাপন হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এবারে দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্যে মানসম্মত পরিসংখ্যান’। দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পর্যায়ে সেমিনার আয়োজন, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ এবং র্যালি আয়োজনসহ নানা কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়া, বিবিএস এর উদ্যোগে মাঠ পর্যায়ে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সোমবার সাড়ে ৮টায় ঢাকায় আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন থেকে র্যালির আয়োজন করা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহযোগিতায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান অতিথি এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী প্রফেসর ড. আনিসুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি Stefan Liller গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments