স্টাফ রিপোটার: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রকৃত পথপ্রদর্শক। তিনি সদ্যস্বাধীন দেশে নারীর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের চিকিৎসা ও পুনর্বাসন করেন। সেখানে বঙ্গমাতার ছিল অসাধারণ ভূমিকা। বঙ্গমাতা নির্যাতিত নারীদের বিয়ের ব্যবস্থা করে, তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠার মাধ্যমে মর্যাদাসম্পন্ন আলোকিত জীবন দান করেন।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ম্যুরাল এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের টেরাকোটা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭২ সালে যে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন, সেই নারী পুনর্বাসন বোর্ডই আজকের মহিলা বিষয়ক অধিদপ্তর। এই অধিদপ্তর দেশের সকল উপজেলায় নিজস্ব অফিসের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ, সামাজিক নিরাপত্তা, সচেতন করা ও সুরক্ষা সেবা প্রদান করছে। এর ফলে নারীরা অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতায়িত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আজ মহিলা বিষয়ক অধিদপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ম্যুরাল এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের টেরকোটার উদ্বোধন করছি। এ অধিদপ্তরে প্রতিদিন অনেক সেবা প্রার্থী আসে। এ প্রজন্মের নারীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে স্থাপিত জাতির পিতা এবং বঙ্গমাতার ম্যুরালের মাধ্যমে, বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে জাতির পিতা এবং বঙ্গমাতার যে মহান অবদান, তা জানতে পারবে। এর মাধ্যমে নারীরা আত্মপ্রত্যয়ী হয়ে শিক্ষা, চাকরি, রাজনীতি, ব্যবসা বাণিজ্যসহ উন্নয়নের সকল ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ সহ মন্ত্রণালয় এবং দপ্তরসংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments