বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাও কান্দাপাড়া গ্রামে প্রেমিক শাকিল মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক নারী।
তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকার ধর্ষণ করে শাকিল মিয়া (২২)। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। তবে, পলাতক থাকায় অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বীরগাও কান্দাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে শাকিল মিয়ার সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় শাকিল।
এক পর্যায়ে বিয়ে করতে চাপ দিলে শাকিল বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে একাধিকার গ্রাম্য সালিস বসে। ঘটনা প্রমাণিত হওয়ায় সালিশে উপস্থিত মাতব্বরগণ শাকিল মিয়াকে বিয়ে করতে নির্দেশ দেন। সালিসের পর থেকেই অভিযুক্ত শাকিল সপরিবারে পলাতক।
বকশীগঞ্জ থানায় শাকিল মিয়াকে একমাত্র আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। পলাতক থাকায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। তাই উপায় না পেয়ে বিয়ের দাবিতে শাকিলের বাড়িতে এক সপ্তাহ ধরে অনশন করছেন তিনি।
বাট্টাজোড় ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি একাধিকার বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেছি। কিন্তু শাকিল মিয়ার পরিবারের লোকজন রাজি না হওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।
বকশীগঞ্জ থানার ওসি তারেক মাসুদ জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে। ধর্ষক শাকিল মিয়ার সন্ধান পেলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments