স্টাফ রিপোর্টার: গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার দেশের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়ন করেছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারি সরকার ও তাদের দোসররা নিজেদের উন্নয়ন করতে গিয়ে দেশের বিভিন্ন স্হানে পাড়া মহল্লায় নামে- বেনামে মানুষের সম্পত্তি জায়গা জমি দখল করে অবৈধ উপায়ে বিপুল সম্পদের পাহাড় গড়েছে।
তিনি বলেন, আমরা চাই এই অবৈধ দখলদারদের আইনের আওতায় এনে বিচার করা হবে। পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ যে অপকর্মে লিপ্ত ছিল,এখন থেকে আর কোন চাঁদাবাজি, লুটতরাজ হবে না। দখলদারি করার কোন সুযোগ নেই।কোন ধরনের অপকর্ম, চাঁদাবাজি,দখলদারির সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে।
আজ ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে
রাজধানী পল্লবীর চলন্তিকার মোড়ে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
আমরা সাধারণ মানুষের হাতকে শক্তিশালী করতে চাই উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,
আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচারের আর্বিভাব দেখতে চাই না। আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ চাই, আমরা চাই দেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হউক। সাধারণ মানুষের যে প্রত্যাশা,দেশের জনগণের যে প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। যে সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। তাহলেই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। তখন আর দেশে অবৈধ দখলদার থাকবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজী নূর সালাম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মজিবুল হক, থানা যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, রুপনগর থানা ছাএদলের সভাপতি ছাত্রনেতা মনিরুজ্জামান রনি, ৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক মোঃ তপন,৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি এনামুল হক,৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী তৈয়ব, মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম,পল্লবী থানা ছাত্র দলের সভাপতি জুয়েল খন্দকার,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহবায়ক সদস্য মামুন মোল্লা, ৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কাউসার আহমেদ মোল্লা,৩ নংওয়ার্ড যুবদলের আহবায়ক দেওয়ান বিপ্লব আমিন,সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন,৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল,সদস্য সচিব মোঃ রিয়াজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেনসহ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments