বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি!! জামালপুরের বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলামসহ নিয়োগ কমিটির দুই সদস্যের বিরুদ্ধে ঘুষ কেলেংকারীর অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধার সন্তান রুজিনা বেগম। ৫ মে শুক্রবার তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর “দৈনিক আমার সংবাদ” ও “সত্যের সন্ধ্যানে প্রতিদিন” পত্রিকায় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার আয়া পদসহ মোট পাচঁটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। রুজিনা বেগম একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যোগ্যতানুযায়ি “আয়া” পদে চাকুরির জন্য আবেদন করেন।
আবেদন করার পর বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও নিয়োগ কমিটির সদস্য সচিব রফিকুল ইসলামসহ নিয়োগ কমিটির দুই সদস্য আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান রুজিনা বেগমের সাথে ব্যাক্তিগতভাবে যোগাযোগ করেন। তারা চাকুরি দেওয়ার প্রলোভন দিয়ে তিন লাখ টাকা সেলামি দাবি করেন।
তাদের দাবি অনুযায়ি চাকুরি পাওয়ার আশায় রুজিনা বেগমের স্বামী জাহিদ হাসান উকিলের মাধ্যমে শুভন হাজী,আমু মিয়া, সাজু মিয়া, মোরাদ মিয়া মোকাবেলায় তিন লাখ টাকা প্রদান করেন। তার আবেদনের প্রেক্ষিতে মাদরাসা কর্তৃপক্ষ ৬ মে তাকে পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য প্রবেশপত্র প্রদান করেন। কিন্তু ৫মে মাদরাসার অধ্যক্ষ তার নিকট অতিরিক্ত আরও পাচঁ লাখ টাকা দাবি করেন।
টাকা দিতে অস্বীকার করায় অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, টাকা না দিলে রুজিনা বেগমের চাকুরি দেওয়া হবে না। অভিযোগে রুজিনা বেগম জানান, অধ্যক্ষ রফিকুল ইসলামসহ নিয়োগ কমিটির দুই সদস্য দ্বারা আমি প্রতারনার শিকার হয়ে আসছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ বিষয়ে সুবিচার প্রার্থনা করেছেন রুজিনা বেগম ।
এব্যাপারে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, নিয়োগ কমিটির সভাপতি জামালপুরের এডিসি জেনারেল মোক্তার হোসেন। ডিজির প্রতিনিধি হিসেবে কাজ করছেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক আবু নাইম। নিয়োগের সর্বোচ্চ কর্মকর্তা তারা দুইজন। কাজেই অনিয়ম করার বিন্দুমাত্র সুযোগ নেই।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments