স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে লাইনচ্যুত রেলগাড়িকে পুনরায় লাইনে এনে সচল করার সঙ্গে তুলনা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ন্যূনতম সংস্কার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে গতিশীল করাই বর্তমান নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয়ে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, “নির্বাচনী ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এটিকে সম্পূর্ণ নতুন করে গড়ে তোলার সুযোগ নেই, তবে প্রয়োজনীয় সংস্কার ও সীমিত পরিবর্তনের মাধ্যমে ব্যবস্থাটিকে কার্যকর ও বিশ্বাসযোগ্য করা সম্ভব।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য হলো—আস্থা ফিরিয়ে আনা, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ধারাকে সচল রাখা।
অনুষ্ঠানটির আয়োজন করে ৮১টি সংস্থার সমন্বয়ে গঠিত মোর্চা ‘অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (এএফইডি)। এ সময় সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments