স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসর জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নুসহ ১৪ দলীয় জোটের শরিকদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে গণ জমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্বক গণ জমায়েত-এ সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধানকে পচাগলা করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণহত্যার মাধ্যমে দেশকে মৃত্যু নগরীতে পরিণত করেছে। আর এই দেশ ও গণবিরোধী জঘন্য অপরাধের প্রধান দোসর জিএম কাদের গংগারা এবং ১৪ দলীয় জোট শরিক দলদের মাস্টার মাইন্ডের কারণে জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার পথ বেছে নিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা।
বক্তারা বলেন, আমাদের দল মনে করে যারা ক্ষমতালোভে অন্ধ হয়ে ব্যক্তি স্বার্থের জন্য জনগণের জীবন নিয়ে খেলা করে তাদের রাজনীতি করার অধিকার নাই।
নেতৃবৃন্দ বলেন, নিরস্ত্র ছাত্র জনতার গণ আন্দোলনে যে গণ অভ্যূত্থান সৃষ্টির মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে সেখানে কোন ফ্যাসিস্ট এর দোসরদের ঠাই হবে না। তাই অবিলম্বে জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নুসহ ১৪ দলীয় জোটের শরিক দলের প্রধানদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের জন্য অন্তবর্তী সরকারের প্রতি উদার্ত আহ্বান জানান তারা।
পিএনপি সভাপতি ফিরোজ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাহবুব রব, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মোঃ নবী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, সহপ্রচার সম্পাদক সম্পাদক দুলাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments