ডেস্ক রিপাের্ট: আমাদের ছাত্র-জনতা অসাধ্য সাধান করেছেন। দেশ রাহুমুক্ত হয়েছে। স্বৈরাচারী সরকাররের পতন হয়েছে। অভূতপূর্ব এক জনবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন।সোমবার ( ৫ আগষ্ট ২০২৪ ) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেন তিনি।
তিনি বলেন, গত ১৫ বছরের প্রচন্ড বাড়াবাড়ির কারনে দেশের ছাত্র-জনতার মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই জনবিষ্ফোরণ তারই বহিঃপ্রকাশ। এই গণঅভূত্থান আবারও প্রমান করলো জনগণের শক্তির কাছে কোন স্বৈরশাসকই টিকে থাকতে পারে না। আমি আমাদের ছাত্রসমাজসহ দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।
মির্জা ফকরুল বলেন, এই দেশ আমাদের সকলের। ইতোমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই প্রয়োজন। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের হঠকারী কাজ করা যাবে না।
তাই আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কাজ করা যাবেনা। সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমি দলের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।
নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আইন অনুযায়ী তারাই ব্যবস্থা গ্রহণ করবে। নতুন সরকারের কাছে আমি সকল নেতা-কর্মীর মুক্তি এবং মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবী জানাচ্ছি।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments