প্রতাপ হোড় সাতক্ষীরার প্রতিনিধিঃ সাতক্ষীরায় সনাক-ইয়েস-এসিজি'র অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি আয়োজনে শনিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব:) ডক্টর দিলালা বেগম, সনাকের সাবেক সভাপতি পবিত্র মোহন দাস, সনাক সহসভাপতি ভারতেশ্বরী বিশ্বাস, ইয়াসিন সিদ্দিকী, সনাক সদস্য রেবেকা সুলতানা, মনিরুজ্জামান মুন্না, সিনিয়ার সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, টিআইবির সাতক্ষীরা কার্যালয়ের এরিয়া কোঅর্ডিনেটর- সিই মনিরুল ইসলাম,প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এসিজি সমন্বয়ক এস এম বিপ্লব হোসেন, অভিজ্ঞতা বিনিময় সভায় সনাক কার্যক্রম, সফলতা, চ্যালেঞ্জ ও সুপারিশ, দুর্নীতিবিরোধী আন্দোলনের বাঁধা ও সুপারিশ সম্পর্কে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে মুক্ত আলোচনা ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।সনাক-ইয়েস-এসিজি প্রতিনিধিরা সভায় টিআইবি গত এক বছরে সাতক্ষীরায় তাদের কার্যক্রম তুলে ধরেন। এ সময় সনাক-ইয়েস-এসিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments