মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা।। সাতক্ষীরা পৌরসভার রইচপুর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ড রইচপুর খালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রইচপুর খালের উপর অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারগুলো জব্দ করে পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments