বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ আইন সমিতির ৩৬তম বার্ষিক সম্মেলন আজ ৩০ ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন।
বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আফজাল উল-মুনীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, সম্মেলনের আহ্বায়ক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মোলøা মোহাম্মদ আবু কাওছার, আইন সমিতির সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই সম্মেলন বাংলাদেশ আইন সমিতির গণতান্ত্রিক রীতিনীতির মৌলিক দর্শনের একটি সুন্দর উদাহরণ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরÿণে সমিতির সদস্যরা পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণের যে অপ্রতিরোধ্য প্রয়াস ও পরিকল্পনা গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো বা¯Íবায়ন করে চলেছেন। পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগাপ্রকল্প বা¯Íবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের অপ্রতিরোধ্য উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করতে উপাচার্য বাংলাদেশ আইন সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments