স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রাজধানীর পল্লবীর শিক্ষার্থীর বাসভবনে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
আজ (২৬ আগষ্ট) সোমবার দুপুরে ছাত্র- জনতার আন্দোলনে গত ১৯ জুলাই আইইউবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আসিফ ইকবাল এর ঢাকার পল্লবীর বাসভবনে যান আমিনুল হক।
আমিনুল হক যখন শহীদ আসিফ ইকবালের পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসভবনে আসেন,সেখানে এক শোকবহ পরিবেশ তৈরি হয়। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিন এর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় আমিনুল হক বলেন, ছাত্র-জনতার এ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে নতুন করে আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। বাংলাদেশে কোন স্বৈরাচারের স্হান হবে না।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ ছাত্র-জনতার পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাড়ি যাচ্ছি জানিয়ে তিনি বলেন, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি। শহীদ ছাত্র-জনতার পরিবারের জন্য আমরা প্রয়োজনীয় সব কিছুই করব। আমরা সর্বদা তাদের পাশে রয়েছি, ইনশাআল্লাহ থাকবো।
এসময় স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments