স্টাফ রিপোটার: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেছেন, সশস্ত্র সন্ত্রাসীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষাও আমি হারিয়ে ফেলেছি। যারা দেশের এতবড় ক্ষতি করেছে- তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করা হোক। কোনো দেশের নাগরিক তার দেশের সম্পদ এভাবে ক্ষতি করতে পারে না। যারা করেছে তারা দেশের শতা।
শনিবার সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, মিরপুর ১০ নং ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, আমি মিডিয়ার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ছবি দেখে বিশ্বাস করতে পারিনি। তাই আজ আমি নিজের চোখে এই ধ্বংসযজ্ঞ দেখতে এসেছি। আমার এই বয়সে দেশের এই ছবি দেখতে হবে তা ভাবতেও পারিনি। এই ক্ষতি হয়তো পুষিয়ে উঠতে সরকারের কষ্ট হবে কিন্তু মনের ক্ষত আমরা মূহতে পারবো না।
তিনি বলেন, দেশের কোমলমতি ছাত্র সমাজ ন্যায় সঙ্গত কিছু দাবী জানিয়েছিলেন। আমরাও তাদের দাবীর প্রতি সমর্থন দিয়েছিলাম এবং মহামান্য সুপ্রীম কোর্টের রায়ে ছাত্রদের দাবী বাস্তবায়িত হয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে চক্রান্তকারীদের অনুপ্রবেশ ঘটায়- আন্দোলনে সহিংসতা দেখা দেয়। তার জন্য অনেক ছাত্রের অমূল্য জীবন হারিয়ে যায়। পাশাপাশি সাধারন অনেক মানুষ এবং আইন-শৃংখলা বাহিনীর অনেক সদস্যও প্রাণ হারিয়েছে। জীবন মৃত্যুর সাথে অনেকে সংগ্রাম করছেন। এই ক্ষতি পূরণ হবার নয়। আমি সকল হত্যাকান্ডের বিচার দাবী করছি। যারা মারা গেছে তাদের আহ্বচ্ছার মাগফিরাত কামনা করছি। নিহতদের পরিবার পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এসময় জাপার একাংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, কোটা সংস্কারকে কেন্দ্র করে দেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা কারো কাম্য ছিলো না। বাংলাদেশে একটি গোষ্ঠী আছে যারা সবসময়ই সুযোগ বুঝে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার জন্য ষড়যন্ত্র লিপ্ত থাকে। এবারও তাই ঘটেছে। ছাত্রদের আন্দোলনকে পুজি করে দেশে যারা রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ছাত্রদের নিরাপত্তার বিষয়টিও সরকারকে দেখতে হবে।
এসময় জাপার কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments