পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের জগদল বাজার থেকে হাড়িভাসা আঞ্চলিক সড়কের সাড়ে ৪'শত মিটার রাস্তার দুপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। এ সময় বুলডোজার দিয়ে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে প্রশাসন। পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এ সময় পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি'র পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী রমজান আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, জগদল বাজার থেকে হাড়িভাসা আঞ্চলিক সড়কের সাড়ে ৪'শত মিটার রাস্তার দুপাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগেও কিছু অবৈধ স্থাপনা ভাঙ্গা হয়। পর্যাক্রমে আবারো এই অভিযান শুরু হয়েছে।
এ সময় এলজিইডি'র পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী বলেন, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। আগে রাস্তাটি উচু থাকলেও স্থানীয়রা আশপাশে সরকারি রাস্তা দখল করে ভরাট শুরু করলে রাস্তাটি নিচু হয়ে যায়। এবং বর্ষার সময় রাস্তাটি দিয়ে চলাচলে অনুপযোগী হয়ে উঠে। স্থানীয়রা এ বিষয়ে ডিসি মহদয়ের কাছে একাধীক অভিযোগ করে। তাই নিয়মিত অভিযানের ভিত্তিতে রাস্তাটির আশপাশে গড়ে তোলা অবৈধ স্থাপনার মালিকদের পূর্বেই নোটিশ করে এই অভিযান শুরু করা হয়েছে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments