অন্তর্বর্তী সরকারের সময়
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আগের মতো গতিশীল নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ভবিষ্যতে নতুন সরকারের অধীনে এ সম্পর্ক আবারও স্বাভাবিক ও মসৃণ ধারায় ফিরবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে সরকারের অবস্থানে কোনো দ্বিধা নেই। তিনি বলেন, পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্বশীলতার ভিত্তিতেই বাংলাদেশের পক্ষ থেকে সবসময়ই ভারতের সঙ্গে ভালো কাজের সম্পর্ক চাওয়া হয়েছে।
তবে বাস্তবতার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, অনেক ক্ষেত্রেই সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাঁর ভাষায়, এটি কোনো বড় ধরনের সংকট নয়, কিন্তু সম্পর্কের গতি কিছুটা থমকে গেছে। তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না এবং এ সময়ে একাধিক ধাক্কা সামলাতে হয়েছে।
এই পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ করতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, উভয় দেশই নিজ নিজ জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে। অনেক ক্ষেত্রে দুই দেশের স্বার্থের ব্যাখ্যায় পার্থক্য থাকায় অগ্রগতি সম্ভব হয়নি।
আগামী দিনে সম্পর্ক উন্নতির আশাবাদ জানিয়ে তিনি বলেন, পরবর্তী সরকার এবং নতুন পররাষ্ট্র নেতৃত্বের সময়ে দুই দেশের মধ্যে আবারও সুসম্পর্ক গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন। আন্তর্জাতিক সম্পর্কে ইস্যু ও মতবিরোধ থাকাই স্বাভাবিক হলেও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করার বিষয়টি ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে বাধা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, হতাশ হওয়ার সুযোগ নেই। সমস্যার সমাধানে কোনো না কোনো পথ বের হবেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ তার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে, তবে এখন পর্যন্ত ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর বাইরে অনুমানভিত্তিক আলোচনায় যাওয়াকে তিনি সমীচীন মনে করেননি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments