পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পবা বায়া বাজারে মোড়ে এক পুলিশ সার্জেন্টকে ধাক্কা দিয়ে পালিয়েছেন এক কিশোর।
রোববার (৩১ মার্চ) সকালে বায়া বাজার চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হলেন,মো: ফিরোজ। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।
পুলিশ বলেন,সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেক পোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন।
এসময় এক কিশোর বাইকার তাকে আঘাত করে পালিয়ে যায়। বাইকের আঘাতে পুলিশ সার্জেন্ট হাতে ও পায়ে অনেকটা জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা পরে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ আরও বলেন,পালিয়ে যাওয়া বাইকারকে গ্রেপ্তার করার জন্য তাৎক্ষণিক কন্ট্রোল রুমের মাধ্যমে নগরীর সমস্ত পয়েন্টে অভিযান শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি তাকে ধরার জন্য। এরপর আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments