রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ১ টায় উপজেলার খাদ্য গুদামের সামন হতে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলার যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ।
সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন, মোবারক হোসেন, আওয়ামীলীগ নেতা জহিরুল হক, মৎস্যজীবী লীগের আহবায়ক মো: রহুল আমিন খান সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভাল থাকলে দেশ ভাল থাকবে আর দেশ ভাল থাকলে আমরা ভাল থাকব। সবারর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments