স্টাফ রিপোর্টার: বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ২৮ আগস্ট ২০২৪ বুধবার দুপুরে ফেনী শহরতলীতে সুলতানপুর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিকেলে নেতৃবৃন্দ নোয়াখালীতে বন্যা দূর্গত এলাকায় ত্রাণ বিরতণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক কমরেড নাজমুল হক প্রধান, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক নজরুল ইসলাম, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের সভাপতি কমরেড নাসির উদ্দিন আহমেদ নাসু, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড সুশান্ত সিনহা সুমন, বাসদ (মাহাবুব) নেতা কমরেড মহিন উদ্দিন চৌধুরী লিটন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাম জোটের সমন্বয়ক জসিম উদ্দিন, বাসদ জেলা আহ্বায়ক মালেক মুনসুর, সিপিবি জেলা সভাপতি বিমল চন্দ্র, সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বপন।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ সমন্বিত কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন এলাকায় দুর্গত মানুষদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, সেলাইন, ঔষধসহ প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ধারণের আহ্বান জানান।
নেতৃবৃন্দ অস্বচ্ছলদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বন্যা দূর্গত এলাকায় আগামীতে আবারো বন্যার সময় যাতে মানুষ এবারের মত দূরবস্থায় না পড়েন তাঁর জন্য স্থানীয় জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments